Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫১, ৩০ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার সাথে অভিযুক্ত আরও ৮

হাসিনার বিরুদ্ধে মাইকেল চাকমার গুমের অভিযোগ

হাসিনার বিরুদ্ধে মাইকেল চাকমার গুমের অভিযোগ
ছবি: সবার দেশ

ভারতে পলাতক শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ জমা দিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর নেতা মাইকেল চাকমা। আজ (৩০ ডিসেম্বর) সকালে তিনি এ অভিযোগ জমা দেন এবং অভিযোগের সঙ্গে গুমের সময় তার হাতে বাঁধা গামছাটি ট্রাইব্যুনালে দাখিল করেন।

অভিযোগ দাখিলের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃবিজ্ঞানী অধ্যাপক রেহনুমা আহমেদ। মাইকেল চাকমা ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে গুমের শিকার হন।

মাইকেলের উদ্ধারের দাবিতে ইউপিডিএফ, তার সহযোগী সংগঠন, মানবাধিকার সংগঠন, শিক্ষক-নাগরিক সমাজসহ পরিবারের সদস্যরা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও তার সন্ধান দাবি করেছে এবং সরকারের কাছে তার অবস্থান জানতে চেয়েছে।

তার পরিবার নারায়ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের ও হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলেও, বিগত সরকার মাইকেল চাকমার উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি।

হাসিনা সরকারের পতনের পর ৫ বছর ৩ মাস পর, ৭ আগস্ট চট্টগ্রামের একটি স্থানে মাইকেল চাকমা মুক্তি পান। ওইদিন ভোরে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয়া হয়।

সবার দেশ/এ্রওয়াই

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য