Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৪, ৪ ডিসেম্বর ২০২৫

দেশের ক্রান্তিলগ্নে ভূমিকা রেখেছে আলেম সমাজ: উপদেষ্টা আসিফ

দেশের ক্রান্তিলগ্নে ভূমিকা রেখেছে আলেম সমাজ: উপদেষ্টা আসিফ
ছবি: সংগৃহীত

গত ১২ বছরে দেশের আলেম সমাজকে কোনো ক্ষেত্রেই যথাযথ স্বীকৃতি দেয়া হয়নি—এ অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) বিভাগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

বুধবার (৩ ডিসেম্বর) রাতে রাজধানীর হাজারীবাগে আয়োজিত আন্তর্জাতিক কেরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা আসিফ বলেন, ইসলামিক চর্চা, কেরাত, তিলাওয়াত এবং ধর্মীয় জ্ঞানচর্চার কারণে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে একটি পরিচিত ও মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। অথচ এ পরিচিতির পেছনে যাদের মূল অবদান—সে আলেম সমাজকে দীর্ঘ এক যুগ ধরে কোনো জাতীয় স্বীকৃতি দেয়া হয়নি, যা অন্যায়ের শামিল।

তিনি মনে করিয়ে দেন, দেশের নানান ক্রান্তিলগ্নে আলেম সমাজ শুধু ধর্মীয় নেতৃত্বই দেয়নি, বরং জনগণের অধিকার, ন্যায়বিচার এবং সামাজিক নীতি প্রতিষ্ঠার সংগ্রামে বড় ভূমিকা রেখেছে। জাতীয় সংকট কিংবা গণআন্দোলন—যে মুহূর্তেই মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন হয়েছে, আলেমরা দায়িত্বশীল ভূমিকা রেখেছেন।

আসিফ মাহমুদ বলেন, সময় এসেছে এ সমাজকে সঠিক মর্যাদা এবং যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার। দেশের উন্নয়ন, শান্তি ও নৈতিকতার ভিত্তি আরও শক্তিশালী করতে আলেম সমাজকে সম্পৃক্ত করাই জরুরি।

হাজারীবাগের এ আন্তর্জাতিক কেরাত সম্মেলনে দেশের বিশিষ্ট আলেম, কারি, ইসলামিক স্কলার এবং হাজারো মুসল্লি অংশ নেন। অনুষ্ঠানে দেশি-বিদেশি খ্যাতিমান কারিরা কোরআনের তেলাওয়াত পরিবেশন করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান