Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৩, ১৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ২২:৩৪, ১৫ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে বোঝাতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল

বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে বোঝাতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একাধিক অনুরোধ সত্ত্বেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এবার সেই সিদ্ধান্ত পরিবর্তনে সরাসরি আলোচনার জন্য বাংলাদেশে আসছে আইসিসির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকেই তিনি এ তথ্য পেয়েছেন।

ক্রীড়া উপদেষ্টা বলেন, সর্বশেষ অবস্থা অনুযায়ী আইসিসির একটি টিম বাংলাদেশে এসে বিসিবির সঙ্গে আলোচনা করতে চায়। তবে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। নিরাপত্তার প্রশ্নে আমাদের অবস্থান থেকে সরে আসার সুযোগ নেই।

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিসিবি ও আইসিসির মধ্যে একটি ভিডিও কনফারেন্স বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায় আইসিসি। কিন্তু বৈঠকেই বিসিবি পরিষ্কারভাবে জানিয়ে দেয়, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখে তারা ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না।

বিসিবির এ সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। আইসিসির প্রতিনিধি দলের আসন্ন সফরে এ অচলাবস্থা কাটবে কি না, নাকি অবস্থানগত সংঘাত আরও স্পষ্ট হবে—সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেটপ্রেমী ও সংশ্লিষ্ট মহল।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ