Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০০, ১৩ জানুয়ারি ২০২৬

আইসিসি-বিসিবির বৈঠক

সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশকে, অনড় বিসিবি

সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশকে, অনড় বিসিবি
ফাইল ছবি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে একটি ভিডিও কনফারেন্স বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বৈঠকে বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে। বিসিবি জানায়, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ ও খেলোয়াড়দের সুরক্ষা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধও তারা আইসিসির কাছে পুনরায় জানিয়েছে।

আইসিসি বৈঠকে জানিয়েছে, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই চূড়ান্ত ও ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় বিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হলেও, বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়েছে যে তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ