Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০০:৫৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫

বিবিসি বাংলাকে ভারতীয় বিশ্লেষক

জামায়াতকে নিয়ে দিল্লির দ্বিধা: ‘চার্ম অফেনসিভ’ নাকি পুরোনো রূপ?

জামায়াতকে নিয়ে দিল্লির দ্বিধা: ‘চার্ম অফেনসিভ’ নাকি পুরোনো রূপ?
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে জামায়াতে ইসলামীকে ঘিরে দিল্লির আলোচনায় নতুন করে প্রশ্ন উঠছে—এ দলটিকে নিয়ে ভারতের অবস্থান কী হওয়া উচিত? দীর্ঘদিন ধরে ইসলামপন্থী এ দলকে রাজনৈতিকভাবে অস্পৃশ্য মনে করেছে ভারত। এমনকি বিএনপির সঙ্গে সম্পর্ক রাখতেও দিল্লি অনীহা দেখিয়েছে, মূলত জামায়াতের ঘনিষ্ঠতার কারণে।

কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ছাত্র সংসদ নির্বাচনসহ বিভিন্ন পরিসরে জামায়াতের শক্তি বৃদ্ধির লক্ষণ স্পষ্ট। পর্যবেক্ষকরা বলছেন, দলটি যেন এখন এক ধরনের ‘জামায়াত ২.০’—যেখানে নবীন নেতৃত্ব নতুন পোশাক-পরিচ্ছদ, নতুন ভাষা আর নতুন বক্তব্য নিয়ে হাজির হচ্ছে।

ভারতীয় বিশ্লেষক শ্রীরাধা দত্ত বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, সাম্প্রতিক ঢাকা সফরে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকে তিনি একাধিক প্রশ্ন তুলেছিলেন। শরিয়া আইন প্রতিষ্ঠা কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে জামায়াতের অবস্থান জানতে চাইলে তাহের দাবি করেন, দলটি কখনোই বাংলাদেশে শরিয়া আইন চাপিয়ে দেয়ার কথা বলেনি, বরং একাত্তরের অবস্থানের জন্য আগের প্রজন্মের নেতারা প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।

দত্তর মতে, নতুন নেতৃত্ব ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ব্যাপারেও আগ্রহী। তাদের যুক্তি—ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী, তাই সম্পর্ক উন্নয়নে দ্বিধার কোনো কারণ নেই। এমনকি ভারতবিরোধী নানা ঘটনা বা অস্ত্র পাচারের মামলার সঙ্গেও জামায়াতের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি বলে তারা দাবি করছে। তবে দত্ত সতর্ক করে দেন—জামায়াতের এ ‘চার্ম অফেনসিভ’ কথায় মুগ্ধ করার কৌশল হতে পারে, কিন্তু বাস্তবে দলটি কী করছে সেটাই আসল প্রশ্ন।

অন্যদিকে ভারতের সাবেক পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা এসব যুক্তি একেবারেই মানতে নারাজ। তার মতে, জামায়াতের অতীত ইতিহাস, বিশেষত মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা ও সহিংস রাজনীতির রেকর্ড, তাদের কখনোই বিশ্বাসযোগ্য করে না। তিনি বলেন, ‘চিতাবাঘ তার ডোরা পাল্টায় না—জামায়াতও আসলে পাল্টাবে না।’ শ্রিংলার মতে, মুসলিম ব্রাদারহুডের অংশ হিসেবে জামায়াতের মূল চরিত্র অপরিবর্তনীয়।

সব মিলিয়ে, বাংলাদেশে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা ভারতের জন্য এক ধরনের দ্বিধা তৈরি করেছে। একদিকে জামায়াতের নবীন নেতৃত্বের নতুন বক্তব্য, অন্যদিকে পুরোনো ইতিহাস ও অবিশ্বাসের ছায়া—এ টানাপোড়েনে দিল্লিকে এখন কৌশলী সিদ্ধান্ত নিতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা