Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৩, ৭ এপ্রিল ২০২৬

তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে ট্রাকচাপায় নিহত অন্তরের পর আহত হয়ে চিকিৎসায়ধীন অবস্থায় তার বন্ধু মো. ইব্রাহীম ইমনও (১৯) মারা গেছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এর আগে,গত বৃহস্পতিবার ২ এপ্রিল রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েত ভূঁঞা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত  ইমন উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মিন হাজীর বাড়ির রেজাউল হকের ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন। নিহত অন্তর উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকের বাজার-সংলগ্ন মৃধাবাড়ির একরামুল হকের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতির কারণে কোম্পানীগঞ্জ উপজেলায় অকটেন ও পেট্রোলের সংকট চলছে। এ কারণে গত বৃহস্পতিবার বিকালে অন্তর ও তার বন্ধু ইমন মোটরসাইকেলের জন্য তেল আনতে ফেনীর একটি পাম্পের উদ্দেশে বাড়ি থেকে বের হন। তেল সংগ্রহ করে ফেরার পথে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েতভূঞা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি  যানবাহনের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অন্তর সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার ৪দিন পর সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমনও মারা যায়।

রামপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) এনায়েত উল্যাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চার ভাই ২ বোনের মধ্যে ইমন সবার ছোট ছিলো। কিছু দিন পর ইমন পরিবারের হাল ধরতে প্রবাসে যাওয়ার কথা ছিলো। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল হাকিম বলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি। তবে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জনবল নেবে মেঘনা গ্রুপ, নেই বয়সসীমা
ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’: খাজা আসিফ
আওয়ামী লীগ সফল বিএনপি, বিএনপি ব্যর্থ আওয়ামী লীগ: সারোয়ার তুষার
এলএনজি-এলপিজি নিয়ে আসছে আরও ৫ জাহাজ
রোববার নেতানিয়াহুর দুর্নীতির বিচার শুরু
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
অন্তর্বর্তী সরকারের ২১ অধ্যাদেশ সংসদে পাস, বাতিল ৩টি
লেবাননকে একা ফেলবো না—কড়া হুঁশিয়ারি পেজেশকিয়ানের
সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি কি আ.লীগের পথে?
হরমুজে ডলার বাদ, ক্রিপ্টো ও ইউয়ানে টোল নিচ্ছে ইরান
তেলের দাম বাড়লে জিডিপি কমতে পারে ১.২ শতাংশ: সানেম
হোয়াইট হাউসের খসড়া দিয়েই কি যুদ্ধবিরতি আনলেন শেহবাজ?
বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি: বদিউল আলম মজুমদার
লেবাননের সঙ্গে আলোচনায় বসছে ইসরায়েল
চাঁদপুরে শিশু রোগীকে ভুলক্রমে দেয়া হলো কুকুরের ভ্যাকসিন
বিপুল ভোটে বিএনপির জয়, অনিয়মের অভিযোগে সরব জামায়াত