Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩৪, ৬ মে ২০২৬

বহিষ্কার ঘিরে বিক্ষোভ

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল তিতুমীর কলেজ

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল তিতুমীর কলেজ
ছবি: সংগৃহীত

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি এবং তিন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে। রাতভর বিক্ষোভ করেছেন কলেজের নারী শিক্ষার্থীরা। পরিস্থিতি ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (৫ মে) রাত ১০টার দিকে কলেজের সুফিয়া কামাল ছাত্রীনিবাসের মূল ফটকের তালা ভেঙে বিক্ষোভ শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাত ১২টা পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যান।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন—‘হল কারো বাপের না, ছাত্ররাজনীতি চলবে না’ এবং ‘প্রশাসনের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।

জানা গেছে, গত ৩ মে হলে ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। এর পরই ছাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পরে ওই কমিটি প্রত্যাহার করা হয়।

এরপর কলেজ প্রশাসন একটি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, কোনও সুষ্ঠু তদন্ত ছাড়াই তিনজন ছাত্রীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা দাবি করেছেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাদের অভিযোগ, তদন্ত কমিটি তাদের সঙ্গে কোনও ধরনের কথা বলেনি বা শুনানির সুযোগ দেয়নি।

আন্দোলনরত শিক্ষার্থীদের মূল দাবি হলো—ছাত্রী হলে কোনও ধরনের ছাত্ররাজনীতি তারা চান না। একই সঙ্গে বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনার পর কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ছাতকে আওয়ামী নেতার পছন্দের চালককে বাঁচাতে মরিয়া এসিল্যান্ড
অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে যশোরে তিনজন আটক
দ্বিতীয় বিয়েতে কেন বেশি সুখী হন অনেকে? জানালো গবেষণা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পথে মৌলবাদী শুভেন্দু
মূল্যস্ফীতি ছাড়ালো ৯ শতাংশ, নিত্যপণ্যের চাপ
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক চূড়ান্ত, শেষ হচ্ছে যুদ্ধ!
লন্ডনের ফুটপাতে আইসক্রিম হাতে ‘নির্ভার’ পাপন
মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেনো অবৈধ হবে না: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকারের আমলের মামলা যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
আসাদুজ্জামান নূরের জামিন, হত্যা মামলায় আবেদন খারিজ
এমপি হিসেবে শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
বিশ্বকাপ দেখেই মিলবে ৫০ হাজার ডলার!
হরমুজ ইস্যুতে ফের পিছু হটলেন ট্রাম্প, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত
ফার্মগেটে চলন্ত প্রাইভেটকারে আগুন
কোরবানির হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
গ্রেফতারের নির্দেশেও থামছে না পশ্চিমবঙ্গের ভোট-পরবর্তী সহিংসতা
নারায়ণগঞ্জে র‍্যাবের তিন সদস্য রামদা-চাপাতি হামলার শিকার
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল তিতুমীর কলেজ
মুহসীন হলে ব্যানার ঘিরে উত্তেজনা, ছাত্রদল–শিবির মুখোমুখি