Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

তিতুমীর শিক্ষার্থীদের ফের আন্দোলনের ঘোষণা

তিতুমীর শিক্ষার্থীদের ফের আন্দোলনের ঘোষণা
ফাইল ছবি

মন্ত্রণালয়ের দেয়া ছয় দফা আশ্বাস আগামী সাত দিনের মধ্যে বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের দাবিতে গঠিত প্ল্যাটফর্ম তিতুমীর ঐক্য। শিক্ষার্থীরা বলেন, মন্ত্রণালয় দাবি পূরণে আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে কলেজের অডিটোরিয়ামের সামনে সংবাদ সম্মেলনে তারা এ কথা জানায়। পরে মন্ত্রণালয়ের ছয় দফা আশ্বাস বাস্তবায়নের জন্য একটি প্রতিনিধি দল চিঠি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যায়।

তাদের দাবির মধ্যে রয়েছে– 
১. স্বতন্ত্র তিতুমীর কাঠামো গঠন
২. ছাত্র-শিক্ষক-শিক্ষাবিদদের প্রতিনিধি কমিটির মাধ্যমে ২০২৪-২৫ সালের ভর্তি কার্যক্রম পরিচালনা করা।
৩. ন্যূনতম দুটি আন্তর্জাতিক বিষয় আইন এবং সাংবাদিকতা বিভাগ সংযোজন
৪. আন্তর্জাতিক মানের গবেষণাগার ও শিক্ষার্থীদের শতভাগ আবাসিকীকরণের জন্য টিঅ্যান্ডটির মাঠ, রাজউকের জমিসহ অন্যান্য সরকারি জমি শিক্ষা খাতে বরাদ্দ দেয়া
৫. যাতায়াত ব্যবস্থার সংকট কাটাতে ন্যূনতম ২০টি লাল বাস এবং 
৬. আন্তর্জাতিক মানের লাইব্রেরি দেয়া।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

দেশের বিভিন্ন স্থানে শিবির-ছাত্রশক্তির ওপর ছাত্রদল-যুবদলের হামলা
ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি
জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের
বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয় প্রশান্ত কিশোরের
স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার ভাবনা
টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল
১৮ আগস্ট রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভারত সীমান্তে ২৫০ চীনা যুদ্ধযান মোতায়েন পাকিস্তানের
এক দফা এখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম
ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে: কুমার বিশ্বজিত
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০
ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি
টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী নৌযান নিষিদ্ধ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা