Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫, ৬ মে ২০২৬

আপডেট: ২০:৪৬, ৬ মে ২০২৬

দ্বিতীয় বিয়েতে কেন বেশি সুখী হন অনেকে? জানালো গবেষণা

দ্বিতীয় বিয়েতে কেন বেশি সুখী হন অনেকে? জানালো গবেষণা
প্রতীকি ছবি

বিয়ে মানেই নতুন জীবন, নতুন প্রত্যাশা। প্রত্যেক মানুষই চান সুখী ও স্থায়ী দাম্পত্য জীবন। কিন্তু বাস্তবতা সব সময় প্রত্যাশার মতো হয় না। অনেকের প্রথম দাম্পত্য জীবন নানা কারণে ভেঙে যায় বা সুখকর অভিজ্ঞতা হয়ে ওঠে না। তবে নতুন এক গবেষণা বলছে, দ্বিতীয় বিয়েতে সুখী হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম হাফিংটন পোস্টে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিয়েতে সফল ও স্থিতিশীল সম্পর্ক গড়ে ওঠার পেছনে কাজ করে অভিজ্ঞতা, মানসিক পরিপক্বতা এবং সম্পর্ক সম্পর্কে বাস্তবসম্মত উপলব্ধি।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম বিয়ের অভিজ্ঞতা মানুষকে অনেক কিছু শেখায়। সম্পর্কের জটিলতা, নিজের সীমাবদ্ধতা, সঙ্গীর চাহিদা এবং বাস্তব জীবনের চাপ সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়। ফলে দ্বিতীয়বার সম্পর্কে জড়ালে আগের ভুলগুলো এড়িয়ে চলার প্রবণতা বাড়ে। একই সঙ্গে নতুন সম্পর্ককে আরও সচেতনভাবে মূল্য দেয়ার মানসিকতা তৈরি হয়।

বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় বিয়েতে মানুষ সাধারণত তর্ক-বিতর্ক বা মতবিরোধ সামলাতে বেশি পরিণত আচরণ করেন। তারা জানেন কোন বিষয়গুলো সম্পর্কে অশান্তি বাড়াতে পারে এবং কোন জায়গায় ছাড় দিতে হয়। ফলে সঙ্গীর মতামতকে গুরুত্ব দেয়া, পারস্পরিক সম্মান বজায় রাখা এবং ধৈর্য ধরে সমস্যা সমাধানের প্রবণতা বাড়ে।

আরও বলা হয়েছে, প্রথম সম্পর্ক হারানোর অভিজ্ঞতা অনেককে উপলব্ধি করায়—জীবনে একজন সঙ্গীর গুরুত্ব কতটা। সে কারণেই দ্বিতীয় সম্পর্কে মানসিক ও আত্মিক বন্ধন অনেক সময় আরও গভীর হয়ে ওঠে। নতুন সঙ্গীর প্রতি দায়িত্ববোধ, নির্ভরতা ও আন্তরিকতাও বাড়ে।

দ্বিতীয় বিয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আত্মজ্ঞান। সময়ের সঙ্গে মানুষ নিজের চাওয়া-পাওয়া, সীমাবদ্ধতা ও প্রত্যাশা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পান। ফলে নতুন সম্পর্কে নিজের প্রয়োজন ও অনুভূতিগুলো খোলামেলাভাবে প্রকাশ করা সহজ হয়, যা সম্পর্ককে আরও স্বচ্ছ ও স্থিতিশীল করে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্রথম সংসারের সন্তান থাকলে দ্বিতীয় দাম্পত্য জীবনে কিছু বাড়তি চ্যালেঞ্জ দেখা দিতে পারে। বিশেষ করে সন্তান যদি বাবা বা মায়ের সঙ্গে থাকে, তাহলে নতুন সম্পর্কের ভারসাম্য রক্ষা সংবেদনশীল হয়ে ওঠে। তবে দায়িত্বশীলতা, পারস্পরিক বোঝাপড়া এবং সঠিক পরিকল্পনা থাকলে এসব জটিলতা সামাল দেয়া সম্ভব।

মনোবিজ্ঞানীদের মতে, কোনও সম্পর্কের সফলতা শুধু প্রথম বা দ্বিতীয় বিয়ের ওপর নির্ভর করে না; বরং নির্ভর করে পারস্পরিক সম্মান, যোগাযোগ, দায়িত্ববোধ এবং একে অপরকে বোঝার সক্ষমতার ওপর।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পশ্চিমবঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠ সহকারীকে গুলি করে হত্যা
জনগণের বিশ্বাসই রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ: প্রধানমন্ত্রী
পদত্যাগ করবো না, বরখাস্ত করুন: মমতা
দোষ প্রমাণ হলে ৭ বছরের কারাদণ্ড হতে পারে নাসিরের
ইরানের শর্ত মেনেই চুক্তি করছে যুক্তরাষ্ট্র!
এবার বাড়লো লঞ্চভাড়াও
সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার আর নেই
আন্দামানে ট্রলারডুবি, শতাধিক বাংলাদেশিসহ নিখোঁজ ২৬৪
‘কামব্যাক কমরেড’— মির্জা আব্বাসকে নাসীরুদ্দিন পাটওয়ারী
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, ফিরছেন ঈদের আগেই
ইস্টার্ণ রিফাইনারি চালু হচ্ছে আজ
ছাতকে আওয়ামী নেতার পছন্দের চালককে বাঁচাতে মরিয়া এসিল্যান্ড
অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে যশোরে তিনজন আটক
দ্বিতীয় বিয়েতে কেন বেশি সুখী হন অনেকে? জানালো গবেষণা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পথে মৌলবাদী শুভেন্দু
মূল্যস্ফীতি ছাড়ালো ৯ শতাংশ, নিত্যপণ্যের চাপ
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক চূড়ান্ত, শেষ হচ্ছে যুদ্ধ!
লন্ডনের ফুটপাতে আইসক্রিম হাতে ‘নির্ভার’ পাপন