Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৭, ১২ মার্চ ২০২৬

সংসদের প্রথম বৈঠকের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন

সংসদের প্রথম বৈঠকের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় শুরু হয়েছে। অধিবেশনের প্রথম বৈঠকের সভাপতি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার-এর নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রস্তাবে সমর্থন জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিরোধী দলের পক্ষ থেকেও প্রস্তাবটি সমর্থন করেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

এর ফলে খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বেই সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। এরপর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শহীদ হওয়া সকলের প্রতি শ্রদ্ধা জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘জুলাইয়ের সঙ্গে গাদ্দারি চলবে না’ স্লোগান দিয়ে ওয়াকআউট বিরোধীদলের
তিন দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
স্পিকার মেজর (অব.) হাফিজ, ডেপুটি কায়সার কামাল
সংসদের প্রথম বৈঠকের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
অধিবেশন শুরুর আগেই উত্তপ্ত সংসদ রাজনীতি
দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করবে জামায়াত
তিন শর্তে যুদ্ধ থামাতে প্রস্তুত ইরান
কারচুপির অভিযোগে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
জুলাইযোদ্ধার বিরুদ্ধে মামলা হলে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেও কি হবে
নাফিজকে বহনকারী রিকশাচালক সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত
নতুন যাত্রায় ত্রয়োদশ সংসদ অধিবেশন আজ
দায়িত্বের বাইরে মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রীর
মোজতবা খামেনির নিয়োগে উত্তর কোরিয়ার সমর্থন
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলে এনসিপির নিন্দা
ইরানের ‌‘৮০ মাথার’ ক্ষেপণাস্ত্র নিয়ে আতঙ্কে ইসরায়েল