Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৯, ১৯ জুলাই ২০২৬

ইরানি হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত

ইরানি হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত
ছবি: সংগৃহীত

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকম জানায়, ১৭ জুলাই ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে গিয়ে মার্কিন বাহিনী ও তাদের মিত্রদের ওপর হামলাটি হয়। এ সময় দুই সেনাসদস্য নিহত হন এবং একজন নিখোঁজ হন।

হামলার পর আহত চার মার্কিন সেনাসদস্যকে জর্ডানের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাদের সবাইকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এ ছাড়া সামান্য আহত অন্য সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পুনরায় দায়িত্বে ফিরিয়ে দেয়া হয়েছে।

সেন্টকম জানিয়েছে, নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।

সূত্র: গালফ নিউজ 

সবার দেশ/কেএম