Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২০, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:২৫, ১০ ফেব্রুয়ারি ২০২৫

এটাও কি পলকের কথার পলক?

এটাও কি পলকের কথার পলক?
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত রাজধানীর যাত্রাবাড়ীতে পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এ রিমান্ড মঞ্জুর করেন, এরপর আসামিদের কারাগারে পাঠানো হয়। এ সময় পলককে হাতকড়া পরা, বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিধান অবস্থায় দেখা যায়। 

কারাগারে নেয়ার পর পলক সাংবাদিকদের বলেন, ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হয়। তবে তিনি কার উদ্দেশ্যে এ বার্তা দিচ্ছেন, এমন প্রশ্নে তিনি চুপ থাকেন। 

এ নিয়ে অনেকেই মজা করে বলছেন, তবে এটাও কি পলকের কথার পলক, না-কি উপলব্দি? উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেশব্যাপী ইনটারনেট বন্ধ নিয়ে ওই সময়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক একেক সময় একেক কথা বলেছিলেন, যা মানুষের মধ্যে হাসির খোরাক হয়েছিলো।

এদিকে পাশেই দাঁড়িয়ে থাকা আইনজীবীরা জানান, আপনারা দেখতে পাচ্ছেন, কারা ভয় ছড়াচ্ছে।

পলকের রিমান্ড শুনানি শেষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি সংবাদ সম্মেলনে বলেন, আসামি পলককে বিভিন্ন থানার মামলায় ৬০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এখনো ২৪ দিনের রিমান্ড পেন্ডিং আছে। 

এর আগে যাত্রবাড়ী থানার এক মামলায় রিমান্ডে নিলে আসামি পলক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাই আজকের মামলায় আমরা রিমান্ড বাতিল চেয়েছি। প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য বলি। শুনানি শেষে আদালত আসামির রিমান্ড মঞ্জুর করেন।

সকালেই আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক নাজমুল হাসান আসামিদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সবার দেশে/এমকেজে 

শীর্ষ সংবাদ:

দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান