Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৪, ২৬ জুলাই ২০২৫

যমুনায় বৈঠক শেষে মোস্তফা জামাল হায়দার

‘কয়েক দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা’

‘কয়েক দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা’
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ আগামী কয়েক দিনের মধ্যেই ঘোষণা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এমন আশাবাদী ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

শনিবার (২৬ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মোস্তফা জামাল জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি আগামী চার-পাঁচ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের সংবাদ আর হতে পারে না। তিনি আরও বলেন, নৈরাজ্যের সমাধান হবে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব।

বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক নেতারা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব দল প্রধান উপদেষ্টাকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টা দুই দফায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং সবার মতামত শোনেন। এই ধারাবাহিক বৈঠকের পরই নির্বাচনের তারিখ ঘোষণা হবে বলে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ