Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৩, ৮ আগস্ট ২০২৫

গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে আশাবাদী তারেক রহমান

গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে আশাবাদী তারেক রহমান
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল চারটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় সমমনা জোটের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, 

আপনাদের ঐক্য ও দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র, শ্রমিক ও জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে। এ ঐতিহাসিক রায়ের ভিত্তিতেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ দলের সিনিয়র নেতারা। সভায় এলডিপি ও বাংলাদেশ লেবার পার্টির নেতৃবৃন্দও অংশ নেন।

তারেক রহমান বলেন, বর্তমানে আমরা এক সংকটকাল অতিক্রম করছি। কিন্তু জনগণের ঐক্য ও সঠিক নেতৃত্বের মধ্য দিয়ে আমরা এ সংকটের উত্তরণ ঘটাতে পারবো। নির্বাচন হবে গণতন্ত্রের বিজয়ের পথ।

সভায় নেতারা আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার এবং আগাম নির্বাচনকে কেন্দ্র করে যুগপৎ কর্মসূচি গ্রহণের ব্যাপারে একমত পোষণ করেন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি