Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২১, ৮ আগস্ট ২০২৫

তফসিল ঘোষণার পরই দেশে ফিরবেন তারেক রহমান: হুমায়ুন কবির

তফসিল ঘোষণার পরই দেশে ফিরবেন তারেক রহমান: হুমায়ুন কবির
ছবি: সংগৃহীত

নির্বাচনের তফসিল ঘোষণার পরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফলে তাঁর প্রত্যাবর্তন আগামী নভেম্বর-ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে হুমায়ুন কবির এ তথ্য জানান।

তিনি বলেন, "তফসিল ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরে আসবেন। কারণ, বিএনপি তাঁর নেতৃত্বেই আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে। তিনিই আমাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে তিনিই হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—এখানে কোনো যদি বা কিন্তু নেই।"

প্রসঙ্গত, এক-এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান গ্রেপ্তার হন। সে সময় তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। গ্রেপ্তারের পর কারাবন্দি অবস্থায় নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে। পরে জামিনে মুক্তি পেয়ে ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান।

এরপর দীর্ঘ ১৬ বছর ধরে শেখ হাসিনা সরকারের শাসনামলে তিনি আর দেশে ফিরতে পারেননি। তবে চলতি বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতন ও শেখ হাসিনার দেশত্যাগের পর তাঁর দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিএনপি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান