Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ০২:০৪, ৭ আগস্ট ২০২৫

লন্ডনে তারেক রহমানের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের একান্ত বৈঠক

লন্ডনে তারেক রহমানের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের একান্ত বৈঠক
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। এ গুরুত্বপূর্ণ বৈঠকটি গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

বৈঠকটি ঘিরে বেশ কিছুদিন ধরেই কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিলো। অবশেষে যুক্তরাষ্ট্র দূতাবাসও গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সম্ভাব্য নির্বাচন ও বিএনপির রোডম্যাপ

সূত্র জানায়, এ বৈঠকের মূল উদ্দেশ্য ছিলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপির পরিকল্পনা বোঝা। নির্বাচনে অংশ নিয়ে বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে তারা কেমন নীতিমালা অনুসরণ করবে—এ বিষয়ে বিশদ জানতে চায় যুক্তরাষ্ট্র।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে তুলে ধরা হয় তাদের গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগীয় সংস্কার, নির্বাচন কমিশনের স্বাধীনতা, মানবাধিকার নিশ্চয়তা, অর্থনৈতিক স্বচ্ছতা ও সুশাসনের নীতিমালা।

বিশ্লেষকরা মনে করছেন, এ বৈঠক যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিএনপিকে একটি সম্ভাব্য ভবিষ্যৎ অংশীদার হিসেবে পর্যালোচনার ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিএনপির রাজনৈতিক ন্যায্যতা নিয়ে প্রশ্ন থাকলেও, এ বৈঠক সেই চিত্র কিছুটা পাল্টাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কূটনৈতিক বার্তা

বৈঠকটি এমন এক সময়ে হয়েছে, যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং পশ্চিমা বিশ্বের নজর বাংলাদেশে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের ওপর নিবদ্ধ। যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে গণতন্ত্র, মানবাধিকার এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে।

এ প্রেক্ষাপটে তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের আলোচনাকে অনেকেই নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে সরকারের পক্ষ থেকে এ বৈঠক নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র একদিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখলেও, অন্যদিকে বিকল্প রাজনৈতিক শক্তির সঙ্গেও সংলাপে আগ্রহ দেখাচ্ছে —যা ২০২৬ সালের নির্বাচনের আগে কৌশলগত তৎপরতারই অংশ।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি