Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩১, ২৫ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:৩১, ২৫ আগস্ট ২০২৫

মেয়েসহ বাহার আটক, যে কারণে ছেড়ে দিলো কোলকাতা পুলিশ

মেয়েসহ বাহার আটক, যে কারণে ছেড়ে দিলো কোলকাতা পুলিশ
ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আটকের এক রাত পর ছেড়ে দিয়েছে ভারতের কোলকাতা পুলিশ।

সূত্র জানায়, গত শনিবার রাতে রাজারহাট থানা পুলিশ তাদের আটক করে। পরে আওয়ামী লীগের শীর্ষ নেতা মাহবুবুল আলম হানিফ এবং ভারতে পলাতক শেখ হাসিনার সহযোগিতায় তাদের ছেড়ে দেয়া হয়।

কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি বাহার ও তার মেয়ে দেশে থাকাকালীন হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিতর্কিত ছিলেন। এ কারণে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাকর্মীসহ স্থানীয় মানুষের মধ্যে তাদের নিয়ে তীব্র ক্ষোভ ছিলো। একাধিক সূত্রের দাবি, কোলকাতায় তারা ক্ষিপ্ত জনতার হামলার শিকার হতে পারতেন।

এর আগে পূর্ণিমা রানী শীল লগ্নজিতা নামে এক তরুণী ফেসবুকে বাহারের বিরুদ্ধে পোস্ট দিয়ে প্রশ্ন তোলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা চালানো ব্যক্তি ভারতের মাটিতে কীভাবে নিরাপদে ঘুরছেন? তিনি দাবি করেন, ২০২১ সালের দুর্গাপূজায় হামলার পেছনে বাহার জড়িত ছিলেন এবং তখন পূজা মণ্ডপে কোরআন রেখে পরিস্থিতি উত্তপ্ত করেছিলেন।

এ পোস্ট ভাইরাল হওয়ার পরই বাহার ও তার মেয়েকে কোলকাতা পুলিশের রাজারহাট থানা আটক করে। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে শেষ পর্যন্ত তাদের ছেড়ে দেয়া হয় বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য