Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৩, ২৮ আগস্ট ২০২৫

নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানাল বিএনপি

নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানাল বিএনপি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির এই ঘোষণাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোডম্যাপকে স্বাগত জানিয়ে বলেন, দেশের রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র পথ হলো সুষ্ঠু নির্বাচন। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

যারা নির্বাচনে বাধা সৃষ্টি করতে চাচ্ছে বা বর্জনের সিদ্ধান্ত নিচ্ছে, তাদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, হঠকারী সিদ্ধান্ত নিয়ে কেউ লাভবান হতে পারবে না, বরং নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে।

মির্জা ফখরুল এবারের নির্বাচনের পরিবেশ নিয়ে আশাবাদী মন্তব্য করেন। তিনি বলেন, এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে—আমরা সে প্রত্যাশাই করছি।

তিনি আরও জানান, গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অতীতের মতো এবারও অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে। দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি সব ধরনের গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত বলে জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত