Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৪, ১০ মে ২০২৫

আপডেট: ২৩:৩৬, ১০ মে ২০২৫

ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ নিষিদ্ধ

ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ নিষিদ্ধ
ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (১০ মে) রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রস্তাবও গৃহীত হয়েছে। সংশোধনীর ফলে ট্রাইব্যুনাল এখন থেকে কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকেও বিচারের আওতায় আনতে পারবে বলে বিবৃতিতে জানানো হয়।

আইন উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন গুরুতর অভিযোগ রয়েছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত এ দলটির সকল ধরনের জনসমাগম, রাজনৈতিক কর্মসূচি এবং ডিজিটাল মাধ্যমে প্রচার-প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে।

এ নিষেধাজ্ঞার আওতায় দলটির অফিস, জনসভা, মিছিল-মিটিং, সামাজিক মাধ্যমে প্রচার, এমনকি অনলাইন স্ট্রিমিংসহ সকল রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকবে।

স্বরাষ্ট্র ও সাইবার নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্ত: উপদেষ্টা পরিষদ

বিবৃতিতে আরও বলা হয়, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উপদেষ্টা পরিষদ জানিয়েছে, আগামী কর্মদিবসে এ সংক্রান্ত পরিপত্র জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর পাশাপাশি বৈঠকে ‘জুলাই ঘোষণাপত্র’ ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে, যা অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ রোডম্যাপ নির্ধারণে নির্দেশক হবে বলে অভিহিত করা হয়েছে।

আন্দোলনের মুখে সিদ্ধান্ত? পটভূমিতে জোরালো চাপ

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ দেশ ছাড়ার পর থেকেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আরও কয়েকটি সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনে নামে।

গত বৃহস্পতিবার রাতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। টানা অবস্থান ও শনিবার সন্ধ্যার পর আলটিমেটামের প্রেক্ষাপটেই রাতে উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠকে বসে এবং এ সিদ্ধান্ত নেয়।

এ সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। যদিও এ নিয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি আওয়ামী লীগ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প