Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৮, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: ০০:৩৯, ৩১ আগস্ট ২০২৫

নিয়ম না বদলালে নূরের পরিণতি আমাদেরও হবে: হাসনাত আবদুল্লাহ

নিয়ম না বদলালে নূরের পরিণতি আমাদেরও হবে: হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, নুরুল হক নূরের ওপর হামলা সবার জন্য একটি সতর্কবার্তা। নিয়ম পরিবর্তন না হলে অন্যান্য নেতাদেরও একই পরিণতি ভোগ করতে হবে।

শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বৈঠকটি আয়োজন করে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি।

হাসনাত বলেন, তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। তাকে নৃশংসভাবে মারধর করা হয়েছিলো। খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিলো, সেটিও সামনে আছে। যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি, তাহলে নূরের মতো আমাদেরও পরিণতি হবে। নিয়ম পরিবর্তনের জন্য আমরা যেটার নাম দিয়েছি সংস্কার, এর জন্য অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, আমাদের এখন নির্বাচনবিরোধী বলা হচ্ছে। বিএনপি শুধু নির্বাচনের কথা বলছে, কিন্তু আমরা নির্বাচনসহ বিচার ও সংস্কারের কথাও বলছি। পুলিশ যাতে কাউকে বিনা মামলায় তুলে নিতে না পারে—এর কোনোও ফয়সালা হয়েছে? হয়নি। একজন মাইক হাতে বলে বেড়াচ্ছে, যদি ধানের শীষ না থাকে প্রয়োজনে নিজেরাই ব্যালট পেপার ছাপাবে। এটা কোনো দলের অফিসিয়াল অবস্থান নয়, কিন্তু মনস্তত্ত্বে এমন চিন্তা আছে।

রুমিন ফারহানাকে নিয়ে মনোমালিন্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 

আমাদের সঙ্গে তার কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু তিনি আমাদের খোঁজ নিয়েছেন, উপহার পাঠিয়েছেন—এটা ইতিবাচক বার্তা। আমাদের ওয়েলকাম জানানো উচিত।

বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩