Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৩, ৭ অক্টোবর ২০২৫

শিক্ষকদের আর্থিক নিরাপত্তায় কমিশন গঠনের ঘোষণা তারেক রহমানের

শিক্ষকদের আর্থিক নিরাপত্তায় কমিশন গঠনের ঘোষণা তারেক রহমানের
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশের শিক্ষকদের জন্য আর্থিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত এবং শিক্ষকতার পেশাকে জাতীয়করণের লক্ষ্যে উচ্চ পর্যায়ের কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে বিএনপি-সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক মহাসমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, 

পারিবারিক পাঠশালার গণ্ডি পেরিয়ে প্রতিটি শিক্ষার্থীর জীবনে শিক্ষকই তার প্রথম রোল মডেল। কিন্তু বাস্তবে দেখা যায়, শিক্ষকরা যখন নিজের সংসার চালাতে হিমশিম খান, তখন তাদের পক্ষে শিক্ষার্থীদের সামনে অনুপ্রেরণাদায়ী রোল মডেল হওয়া কঠিন হয়ে পড়ে।

তিনি জানান, বিএনপি এমন একটি শিক্ষা কাঠামো প্রণয়ন করতে চায়, যেখানে শিক্ষকরা আর্থিক ও সামাজিকভাবে নিরাপদ থেকে আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষাদানে মনোনিবেশ করতে পারবেন। তারেক রহমানের ভাষায়, শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা বাস্তবসম্মত এবং সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে কাজ করছি।

বিএনপির এ নেতা বলেন, দেশের স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা রক্ষা করা এখন সময়ের দাবি। শিক্ষকতা পেশাকে সুযোগ ও সম্মানের দিক থেকে প্রতিযোগিতামূলক করে তুলতে হবে। কারণ শিক্ষকতা কখনোই উপায়হীন বিকল্প বা সাধারণ চাকরি নয়। বরং সবচেয়ে মেধাবী ব্যক্তিরা যেন প্রথম পছন্দ হিসেবে শিক্ষকতাকে বেছে নিতে পারেন— বিএনপি সে দিকেই কাজ করছে।

তারেক রহমান আরও বলেন, 

শিক্ষকদের সম্মান ও মর্যাদা আসলে রাষ্ট্রের ভাবমূর্তির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দুর্নীতিবাজরা বিত্তবান হলে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয়, কিন্তু শিক্ষকদের মর্যাদা অটুট থাকলে রাষ্ট্রের মান-সম্মান বাড়ে।

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের সমাজে দুর্নীতি এক গভীর ব্যাধি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি— সমাজকে দুর্নীতিমুক্ত করতে হলে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকরা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তুলতে পারেন। তাদের নেতৃত্বেই এ পরিবর্তন সম্ভব।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত