Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৬, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় শুভেচ্ছা তারেক রহমানের

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় শুভেচ্ছা  তারেক রহমানের
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় তিনি হিন্দু সম্প্রদায়কে আনন্দমুখর পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির মূল ভিত্তিই হলো ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব। তিনি স্মরণ করিয়ে দেন, সংবিধান প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার গ্যারান্টি দিয়েছে, তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব।

তারেক রহমান ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গে পবিত্র হাদিস উদ্ধৃত করে বলেন, যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে বা তার অধিকার খর্ব করে, কেয়ামতের দিন তিনি (মুহাম্মদ সা.) সেই ব্যক্তির বিরুদ্ধে লড়বেন।

তিনি অভিযোগ করেন, অতীতে ফ্যাসিবাদী শাসনামলে দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা হয়েছে। যাতে এবার এমন পরিস্থিতি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। তিনি হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ করে বলেন, নিশ্চিন্তে সারাদেশে উৎসব-আনন্দ উদযাপন করুন এবং সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা চারদিকে ছড়িয়ে দিন।

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি আবারও শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ