Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪০, ১০ অক্টোবর ২০২৫

রাস্তায় ধান লাগাই দেমু: প্রকৌশলীকে হাসনাত আব্দুল্লাহ

রাস্তায় ধান লাগাই দেমু: প্রকৌশলীকে হাসনাত আব্দুল্লাহ
ছবি: সংগৃহীত

কুমিল্লা–সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট অংশে সংস্কারকাজ বিলম্বে ক্ষোভ প্রকাশ করে এক প্রকৌশলীকে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি দুই মিনিট দুই সেকেন্ডের কল রেকর্ডে তাকে বলতে শোনা যায়— অক্টোবরের ২০ তারিখের মধ্যে কাজ শুরু না হলে রাস্তায় ধান চাষ করবো, মাছ চাষ করবো, কোনও গাড়ি চলবে না।

ভাইরাল অডিওটিতে কথোপকথনটি হয় হাসনাত আব্দুল্লাহ এবং কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার মধ্যে।

অডিওতে হাসনাতকে বলতে শোনা যায়, 

অক্টোবরের ২০ তারিখের মধ্যে দেবিদ্বারের কাজ শুরু না হলে কোনো গাড়ি চলবে না। নিউমার্কেটের দিকে রাস্তাটা ধান চাষের উপযোগী—ধান লাগাই দেমু, মাছ চাষ করবো, একটা গাড়িও যেতে দেবো না।

জবাবে প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, 

রাস্তা ব্লক করে দিবেন, এটা আপনার অধিকার আছে। আমি নিয়মের মধ্যে আছি, কিছুটা সময় দিন—আমরা চেষ্টা করছি।

এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, 

দেবিদ্বারের রাস্তার বেহাল দশা নিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। আমার একটাই লক্ষ্য—আমাদের দেবিদ্বারের উন্নয়ন। কেউ যেন কাজ নিয়ে অবহেলা না করে, সেটিই বলেছি। এতে কোনো হুমকির বিষয় নেই।

অন্যদিকে কুমিল্লা সওজ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, 

সড়কে ডিভাইডার দেয়ার সময় অস্থায়ীভাবে ইট দিয়ে সলিং করা হয়েছিলো, যা বৃষ্টির কারণে দেবে গর্ত তৈরি হয়েছে। ইতোমধ্যে ২৪ ফুট প্রশস্ত কংক্রিট সড়ক নির্মাণের টেন্ডার সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দেবিদ্বার নিউমার্কেট এলাকায় সড়কের করুণ অবস্থা যানবাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টি করছে। প্রতিদিন শত শত যানবাহন কাদায় আটকে পড়ে। ফলে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য যতই বিতর্ক তৈরি করুক না কেন, স্থানীয়রা বলছেন—এটি অন্তত অবহেলিত রাস্তাটির বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩