Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২১, ২৮ অক্টোবর ২০২৫

নাহিদ ইসলামের প্রশ্ন

আ.লীগকে ফেরানোর সাহস জাপা পায় কোথা থেকে

আ.লীগকে ফেরানোর সাহস জাপা পায় কোথা থেকে
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন— জাতীয় পার্টি (জাপা) আওয়ামী লীগকে আবার রাজনীতির ময়দানে ফিরিয়ে আনার সাহস কোথা থেকে পায়?

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, 

জাপা এখন প্রকাশ্যে বলছে— আওয়ামী লীগ ছাড়া এ দেশে নির্বাচন হবে না। এ বক্তব্য তাদের কে সাহস জোগাচ্ছে? সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জাতীয় পার্টি অতীতে একের পর এক বিতর্কিত নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দিয়েছে। তারা শুধু ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করেনি— বিগত বছরগুলোর গুম, খুন, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধকেও রাজনৈতিক আশ্রয় দিয়েছে।

তিনি আরও বলেন, 

আমরা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি— কোনো দলকেই গণতন্ত্রের পক্ষে মনে করি না। তাদের বিচার প্রক্রিয়ার আওতায় আনা উচিত, এটা সরকারের দায়িত্ব।

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, দেশে যারা ফ্যাসিবাদী পতিত শক্তি হিসেবে টিকে আছে, তারা এখন নির্বাচনের সময় নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত। এ ষড়যন্ত্র প্রতিরোধে সব গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাটোয়ারীর বক্তব্য বিকৃত করে ফায়দা লুটের চেষ্টা বিএনপির: এনসিপি
বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা