Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪১, ১১ অক্টোবর ২০২৫

বিজয়নগরে পার্টি অফিসের সামনে বিশৃঙ্খলা

ককটেল বিস্ফোরণে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড

ককটেল বিস্ফোরণে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড
ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলের বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত কর্মী সমাবেশ ককটেল বিস্ফোরণে হঠাৎ বিশৃঙ্খলায় পরিণত হয়। শনিবার (১১ অক্টোবর) দুপুরের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটলে সমাবেশস্থলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

উপস্থিত নেতাকর্মীরা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পরই পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। পুলিশ সদস্যরা দ্রুত ঘেরাও তৈরি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দলীয় প্রতীক নিয়ে চলমান বিতর্ক ও তথাকথিত ‘ষড়যন্ত্র’ নিয়ে জরুরি আলোচনার জন্য এ কর্মী সমাবেশ আহ্বান করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সমাবেশের শুরুতে ট্রাকে নির্মিত অস্থায়ী মঞ্চে ওঠেন জি এম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ শীর্ষ নেতারা। তাদের বক্তব্য শোনার জন্য বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সেখানে জড়ো হন।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং সমাবেশ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আশপাশের সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

পুলিশ বলছে, কে বা কারা বিস্ফোরণের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে জাতীয় পার্টির নেতারা অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে সমাবেশ ভণ্ডুল করার জন্যই এ হামলা চালানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার পেছনের প্রকৃত উদ্দেশ্য জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩