Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:২১, ১৮ আগস্ট ২০২৫

জাতীয় পার্টি জিন্দা লাশ: শেখ হাসিনা

জাতীয় পার্টি জিন্দা লাশ: শেখ হাসিনা
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ হিসেবে আখ্যায়িত করেছিলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা। সোমবার (১৮ আগস্ট) সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছড়িয়ে পড়া এক ফোনালাপের ক্লিপে এ তথ্য প্রকাশ্যে আসে।

প্রকাশিত ওই ফোনালাপে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার ৫ মিনিট ২৬ সেকেন্ডের কথোপকথন শোনা যায়।

কথোপকথনের শুরুতে শেখ হাসিনাকে নানককে উদ্দেশ্য করে বলতে শোনা যায়—

তুমি আমাকে যা বলবা, সত্যি কথা বলবা।

জবাবে নানক বলেন, 

জি বলবো।

এরপর শেখ হাসিনা মোহাম্মদপুরের বিহারী পট্টির ভূমিকা সম্পর্কে জানতে চান।

নানক বলেন, 

ওদের ভূমিকা ভালো, আপা। শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা, কালপ্রিট, জাতীয় পার্টির। ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে। ও (সেন্টু) তো এ এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনেফিট নেয়। এ গুটি কয়েক ছেলে, এ ১৫-২০টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিলো।

এরপর নানক জানান, মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে ঝামেলা। তিনি আরও মন্তব্য করেন, কিন্তু আপা, সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চ্যাতবে।

এ সময় শেখ হাসিনা নানককে ধমক দিয়ে বলেন, 

চুপ করো। জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? জাতীয় পার্টি আর কত? দরকার নাই ওই পার্টির। নিয়ে আর কি করবো? জিন্দা লাশ। আমি এবার একটারেও ছাড়বো না।

ফোনালাপের একপর্যায়ে নানকও সায় দিয়ে বলেন, একেবারে ছাইকা ফেলতে হবে, আপা।

এ ফোনালাপ ফাঁস হওয়ার পর রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। বিশেষ করে জাতীয় পার্টিকে নিয়ে শেখ হাসিনার এমন প্রকাশ্য বিরূপ মনোভাব আগামী দিনের রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলবে, তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিষ্টির আসনে এমপি হতে চান বিএনপির ৭০ নেত্রী
লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৭
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন