Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৫:০৫, ২৫ অক্টোবর ২০২৫

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপি নেতা আখতার

আ.লীগ ও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই

আখতার হোসেন স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ এবং তাদের সহযোগী জাতীয় পার্টি বিগত সময়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারা নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করেছে। তাই এবার এ দুই দলকে নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ দেয়া যাবে না।

আ.লীগ ও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে অংশগ্রহণের সুযোগ দেয়া যাবে না—কারণ তারা অতীতে ক্ষমতাসীন দলের সহযোগী হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির ঢাকা জেলা ও দুই মহানগর শাখার যৌথ সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, 

জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলগুলোর বারবার আহ্বান উপেক্ষা করে সরকার স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন করেছে। অথচ এখন পর্যন্ত তারা স্পষ্ট করে কিছুই বলছে না। আমরা যদি সেদিন স্বাক্ষর করতাম, তাহলে জুলাই সনদের অপমৃত্যু ঘটতো। এখন সময় এসেছে এটিকে বাস্তবায়নের। টেবিলেই এর সমাধান করতে হবে, নয়তো নব্বইয়ের মতো আন্দোলন আবার রাজপথে গর্জে উঠবে।

তিনি আরও বলেন, 

অনেকে শুধু নির্বাচনী রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু আমরা সংস্কার প্রক্রিয়াকে রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করেছি। আমাদের ধারাবাহিক চাপের কারণেই ঐকমত্য কমিশন আজ সংস্কারের পথে এগোতে বাধ্য হয়েছে।

আখতার হোসেন স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ এবং তাদের সহযোগী জাতীয় পার্টি বিগত সময়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারা নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করেছে। তাই এবার এ দুই দলকে নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ দেয়া যাবে না।

সমন্বয় সভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা।

সভায় দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানের প্রধান অতিথি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকতে পারেননি।

সভা শেষে নেতারা ঘোষণা দেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য এনসিপি আগামী সপ্তাহ থেকে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচি শুরু করবে এবং সরকারের গড়িমসি অব্যাহত থাকলে রাজপথে নামার প্রস্তুতি নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা