Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৪৯, ৬ নভেম্বর ২০২৫

আপডেট: ০৮:৫৪, ৬ নভেম্বর ২০২৫

হবিগঞ্জ-১ থেকে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী

বিএনপিতে যোগদান রেজা কিবরিয়ার! 

বিএনপিতে যোগদান রেজা কিবরিয়ার! 
ছবি: সংগৃহীত

প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার পুত্র রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। এর আগে তিনি গণফোরাম ও গণঅধিকার পরিষদে রাজনীতিকভাবে সক্রিয় ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (৫ নভেম্বর) গণমাধ্যমকে রেজা কিবরিয়া জানান, 

ইতোমধ্যে আমি বিএনপিতে যোগদান করেছি এবং প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে দলগতভাবে যোগদান করবো। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করবো। 

তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে তিনি হবিগঞ্জ-১ থেকে ভোটে অংশগ্রহণ করেছিলেন, যদিও তিনি পরাজিত হন।

রাজনীতির পথচলায় রেজা কিবরিয়া আগে গণঅধিকার পরিষদে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে দলটি দুগ্রুপে বিভক্ত হলে তিনি দলীয় নেতৃত্বের সঙ্গে বিরোধে জড়িত হন এবং কিছু সময়ের জন্য নিজেকে রাজনীতি থেকে সরিয়ে নেন। বর্তমানে তিনি গণঅধিকার পরিষদের পদও ছাড় দিয়েছেন এবং রাজনৈতিকভাবে সক্রিয় হয়েছেন।

এদিকে বিএনপি ২৩৭টি আসনের প্রার্থী ঘোষণার সময় হবিগঞ্জ-১ সহ ৬৩টি আসন ফাঁকা রেখেছে, যা রেজা কিবরিয়ার সম্ভাব্য মনোনয়নকে প্রভাবিত করতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা