Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৮, ৫ নভেম্বর ২০২৫

আপডেট: ১৩:১২, ৫ নভেম্বর ২০২৫

পরিবর্তনের রাজনীতিতে যোগদানের আহ্বান নাহিদের

পরিবর্তনের রাজনীতিতে যোগদানের আহ্বান নাহিদের
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অবশেষে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে। শাপলা কলি মার্কায় নিবন্ধিত হয়ে এখন দলটি আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে নামছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন এবং নতুন প্রজন্মকে আহ্বান জানান রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য।

নাহিদ ইসলাম তার ভিডিও বার্তায় বলেন, জাতীয় নাগরিক পার্টি আপনার-আমার সবার দল। যারা নতুন করে রাজনীতি করতে চান, এ বাংলাদেশটাকে নতুনভাবে গড়তে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

তিনি জানান, এনসিপি প্রতিষ্ঠিত হয় এ বছরের ফেব্রুয়ারিতে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে। এরপর মার্চ মাস থেকেই দলটি নিবন্ধনের কার্যক্রম শুরু করে এবং জুন মাসে নির্বাচন কমিশনে সব কাগজপত্র জমা দেয়। নাহিদ বলেন, আমাদের প্রত্যাশিত প্রতীক ‘শাপলা’ দিতে ইসি প্রথমে গড়িমসি করলেও অবশেষে আমরা ‘শাপলা কলি’ মার্কায় নিবন্ধন পেয়েছি।

নাহিদ ইসলাম নিবন্ধন পাওয়ার পেছনে দলের কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাকর্মীদের পরিশ্রমের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এ আনন্দের মুহূর্তে আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমরা মানুষের পাশে থেকে কাজ করেছি, মানুষের দ্বারে গিয়েছি, সংস্কার ও ন্যায়বিচারের পক্ষে জনমত তৈরি করেছি।

এনসিপি আহ্বায়ক জানান, দলটি ইতোমধ্যে সারাদেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে এবং এ মাসের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। তার ভাষায়, 

আমরা প্রতিটি জেলায়, প্রতিটি আসনে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব দিতে চাই। ইনশাআল্লাহ, শাপলা কলি মার্কায় ৩০০ আসনেই প্রার্থী দেবো।

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, জুলাইয়ের পদযাত্রায় আমরা জনগণের বিশাল সাড়া পেয়েছি। মানুষ পরিবর্তন চায়, আমরা সে পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।

নাহিদ ইসলাম আশাবাদ ব্যক্ত করেন, এনসিপি এখন জনগণের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করবে এবং দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় সূচনা করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা