Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:২৪, ১০ নভেম্বর ২০২৫

আপডেট: ০৮:২৮, ১০ নভেম্বর ২০২৫

ভোট ‘ভিক্ষা’ করেই সংসদে হাজির হবো: ওসমান হাদি

ভোট ‘ভিক্ষা’ করেই সংসদে হাজির হবো: ওসমান হাদি
ছবি: সংগৃহীত

হারাম অর্থে ভোট কেনার রাজনীতি প্রত্যাখ্যান করে ভোট ‘ভিক্ষা’ করেই সংসদে হাজির হওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

রোববার (৯ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ভিক্ষুকের কাছ থেকেও টাকা খাওয়া লোকেরা যখন আমারে ভোট ভিক্ষুক বলতেছে, তখন সিদ্ধান্ত নিলাম—এখন থেকে প্রতি শুক্রবার জুম্মার পরে ভিক্ষুকের পাশে দাঁড়িয়েই আমি ভোট চাইবো। হারাম পয়সায় ভোট কেনার বদলে ভোট ভিক্ষা করেই আমি সংসদে হাজির হবো, ইনশাআল্লাহ।

তার এ মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পোস্টটিতে এখন পর্যন্ত ৯৭ হাজার রিঅ্যাক্ট, আট হাজার নয়শো মন্তব্য এবং দুই হাজার একশো শেয়ার হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই আন্দোলনের সক্রিয় এ তরুণ মুখ ১৯ সেপ্টেম্বর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। নির্বাচনী এলাকায় তাকে লিফলেট বিতরণ ও পথসভা করতে দেখা গেছে।

সম্প্রতি তার প্রচারণার একটি ভিডিওতে দেখা যায়, তিনি একটি গলিতে জনগণের সঙ্গে কথা বলছেন। ভিডিওর এক পর্যায়ে একজন ভিক্ষুক হাত পাতছেন—এ দৃশ্য নিয়েই অনেকে মন্তব্যে তাকে ‘ভোট ভিক্ষুক’ বলে আক্রমণ করেন।

এ সমালোচনার জবাবেই হাদি লেখেন উক্ত পোস্টটি, যা তাকে আরও জনপ্রিয় করে তুলেছে তরুণ ভোটারদের মধ্যে।

তার পোস্টে একাধিক মন্তব্যকারীর প্রতিক্রিয়া থেকে বোঝা যায়, জনগণের কাছে তার বক্তব্য ইতিবাচকভাবে পৌঁছেছে।

শামিম শাম নামের একজন লিখেছেন, চমৎকার চিন্তা, কৌশল। তবে ভাই, দায়িত্বে গেলে যেন যথার্থভাবে পালন করেন, তাহলেই গর্ব করে বলা যাবে—না, একটা লোক বাংলাদেশে আছে।

আরেকজন, রিফিক আদনান মন্তব্য করেছেন, আগামীর সংসদে আপনার মতো তরুণরা আসুক—এ প্রত্যাশায় আছি। আপনি আপনার মতো কাজ করে যান, সাধারণ জনগোষ্ঠী আপনার সঙ্গে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

রাজনীতিতে সততা ও প্রতীকী প্রতিবাদের এ ঘোষণা অনেকের চোখে তরুণ প্রজন্মের বিকল্প নেতৃত্বের ইঙ্গিত দিচ্ছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
ছাত্রদলে নতুন নেতৃত্বের অপেক্ষা, ক্লিন ইমেজের নেতৃত্বে জোর
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি
জবি ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে: ভিসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি
বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক