Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩৯, ১০ নভেম্বর ২০২৫

আমরা আজ কলি, একদিন ফুটবোই: তরুণদের উদ্দেশে নাহিদ

আমরা আজ কলি, একদিন ফুটবোই: তরুণদের উদ্দেশে নাহিদ
ছবি: সংগৃহীত

‘আমরা আজ কলি হয়ে আছি। ইনশাল্লাহ, যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমরা একদিন ফুটবই’—এভাবেই আগামী দিনের আশার বার্তা দিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (৯ নভেম্বর) রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য এনসিপি অনেক লড়াই করে একটি সুন্দর প্রতীক জয় করেছে—‘শাপলাকলি’। এটি আমাদের আপামর গ্রামবাংলার প্রতিচ্ছবি, নদীময় সভ্যতার প্রতীক। শাপলাকলি শুভ্রতার প্রতীক।

তিনি আরও বলেন, আপনি হয়তো কখনো ভাবেননি যে রাজনীতিতে আসবেন। রাজনীতি আপনার কাছে হয়তো ভয় বা দূরের কোনো বিষয় ছিলো। মনে করেছেন রাজনীতি শুধু টাকাওয়ালা বা প্রভাবশালী লোকদের জন্য। কিন্তু রাজনীতি আসলে নির্ধারণ করে আপনার জীবনের গতি, রাষ্ট্রের দিকনির্দেশ। তাই রাজনীতি থেকে দূরে নয়—রাজনীতিকে আপন করে নিতে হবে।

রাজনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে এনসিপি আহ্বায়ক বলেন, 

আমরা দেখেছি—গণঅভ্যুত্থানে রাজনীতিবিদরা নয়, সাধারণ মানুষই লড়েছে। এবার সময় এসেছে রাজনীতিকে জনগণের হাতে ফিরিয়ে দেয়ার। আমরা এমন রাজনীতি চাই না, যা থাকবে টাকাওয়ালা লুটেরা ব্যবসায়ী বা চাঁদাবাজদের হাতে। রাজনীতি হবে সাধারণ মানুষের, জনগণের।

তিনি স্মরণ করিয়ে দেন, জনগণের ভোটে জনপ্রতিনিধিরা সংসদে আসেন। অথচ এ সংসদই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো। ৫ আগস্ট আমরা সে সংসদ ভবন দখলমুক্ত করেছিলাম, যাতে জনগণের অধিকার ফিরিয়ে আনা যায়।

নাহিদ ইসলাম জানান, ৫ আগস্টের পর থেকে ঐকমত্য কমিশনের মাধ্যমে দেশজুড়ে নানা সংস্কার আলোচনার প্রক্রিয়া চলছে। আমরা দেশের কোথায় কী সমস্যা আছে তা চিহ্নিত করেছি এবং একটি জাতীয় ঐকমত্যের ভিত্তি তৈরি হয়েছে, বলেন তিনি।

আগামী নির্বাচনকে তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদ নির্বাচন বলে উল্লেখ করেন। নাহিদ বলেন, এ সংসদই হবে একটি সংস্কার পরিষদ সভা, যেখানে আমরা যে পরিবর্তনের কথা বলেছি তা বাস্তবায়িত হবে। এবারের নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে যাবে।

তার এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে তরুণ প্রজন্মের অংশগ্রহণ এবং নতুন ধরনের রাজনীতির প্রত্যাশাকে নতুন মাত্রা দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা