Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৯, ৫ নভেম্বর ২০২৫

এনসিপির প্রার্থী তালিকা প্রকাশ ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ ইসলাম

এনসিপির প্রার্থী তালিকা প্রকাশ ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের সবকটি আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন’ ও ‘গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা’ রাখা ব্যক্তিদের প্রতি সম্মান জানিয়ে কিছু আসনে প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ১৫ নভেম্বরের মধ্যেই এনসিপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের গোদনাইলে ‘জুলাই যোদ্ধা’ প্রয়াত গাজী সালাউদ্দিনের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

নাহিদ ইসলাম বলেন,

অতীতে আমরা দেখেছি, যাদের টাকা আছে, যারা গডফাদারগিরি করে, তারাই প্রার্থী হয়। আমরা এবার সে সংস্কৃতিকে চ্যালেঞ্জ করছি। এলাকায় জনপ্রিয়, মানুষের পাশে থাকা শিক্ষক, ইমাম, শ্রমজীবী—এ মানুষদের আমরা সংসদে দেখতে চাই।

নির্বাচনী জোট বিষয়ে তিনি বলেন,

রাজনৈতিক বা আদর্শিক সমঝোতার সুযোগ তৈরি হলে আমরা বিবেচনা করবো। ‘জুলাই সনদ’-এর সংস্কার দাবিতে যদি কোনও দল সংহতি জানায়, তাহলে জোটের সম্ভাবনা খোলা থাকবে। তবে এখন পর্যন্ত আমরা এককভাবেই এগোচ্ছি।

গত বছরের জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের ছররা গুলিতে দৃষ্টিশক্তি হারান ‘জুলাই যোদ্ধা’ গাজী সালাউদ্দিন (৪৫)। ১৫ মাস লড়াইয়ের পর তিনি গত ১৬ অক্টোবর মারা যান। বুধবার তার কবর জিয়ারত করেন নাহিদ ইসলাম। এসময় এনসিপির যুগ্ম-সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন ও দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলীসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা