Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৬, ৬ নভেম্বর ২০২৫

অনলাইনেও মিলবে আবেদন সুবিধা

এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তবে মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ফরমের মূল্য রাখা হয়েছে মাত্র ২ হাজার টাকা।

তিনি আরও বলেন, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে। পরবর্তীতে ১৫ নভেম্বর প্রাথমিক বাছাইয়ের তালিকা প্রকাশ করা হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা বিচার ও সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে নয়টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় আছি। এটি নির্বাচনী নয়, বরং নীতিনিষ্ঠ রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ।

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা জানান,

আজ থেকেই এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রার্থীরা তিনটি উপায়ে ফরম সংগ্রহ করতে পারবেন— কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি, অনলাইনে এবং দলীয় মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে।

তিনি আরও বলেন, অনলাইনে মনোনয়ন ফরম পূরণ ও জমা দেয়ার সুযোগও রাখা হয়েছে, যাতে দেশের যেকোনও স্থান থেকে আগ্রহী প্রার্থীরা সহজে আবেদন করতে পারেন।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি ইতোমধ্যে সারাদেশে প্রার্থী যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে। দলটি এর আগে ঘোষণা দিয়েছিলো, আসন্ন জাতীয় নির্বাচনে সবগুলো আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি তাদের সম্পন্ন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত