Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২১, ১৭ নভেম্বর ২০২৫

এ রায় শুধু হাসিনার অপরাধের নয়, স্বৈরশাসনের কবর: মির্জা ফখরুল

এ রায় শুধু হাসিনার অপরাধের নয়, স্বৈরশাসনের কবর: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ড—এ রায়কে শুধু একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর অপরাধের বিচার নয়, দেশের মাটিতে সব ধরনের স্বৈরশাসনের ‘চূড়ান্ত সমাপ্তি’ হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে ফখরুল লেখেন,

আমরা বিশ্বাস করি, আজকের রায় শুধু শেখ হাসিনার অপরাধের বিচার নয়—বরং এ দেশের মাটিতে সব ধরনের স্বৈরশাসনের কবর রচনা।

একাধিক অভিযোগে মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ড

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ তিনটি পৃথক অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ও আরও দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ বিকেলে এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আর রাজসাক্ষী হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

রাজনীতিতে নতুন অধ্যায়ের ইঙ্গিত

রায়ের পর বিএনপি মহাসচিবের এ মন্তব্যকে অনেকেই রাজনৈতিক পালাবদলের সূচক হিসেবে দেখছেন। বিএনপির ভেতরেও মনে করা হচ্ছে—এ রায় জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতার আনুষ্ঠানিক রূপরেখা তৈরি করেছে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী রায় কার্যকরের পরবর্তী ধাপের প্রস্তুতি জোরদার করেছে বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা