Sobar Desh | সবার দেশ সবা

প্রকাশিত: ০০:৫১, ১৮ নভেম্বর ২০২৫

ফের ‘বর্ধিত পরিবার’

২৮ বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

২৮ বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি আবারও দলীয় পুনর্মিলনের পথে বড় পদক্ষেপ নিলো। দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন কারণে বহিষ্কৃত ২৮ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। 

সোমবার (১৭ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদন ও পর্যালোচনার ভিত্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সংশ্লিষ্ট নেতাদের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক অধিকার ফিরিয়ে দেয়া হয়েছে। এ তালিকায় গাজীপুর থেকে শুরু করে বরিশাল, দিনাজপুর, কুমিল্লা, সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও চাঁপাইনবাবগঞ্জের নেতারা রয়েছেন।

গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানভীর আহম্মেদ, সাবেক অর্থবিষয়ক সম্পাদক মো. ছবদের হাসান, সাবেক সদস্য মো. আবুল হাশেম, খায়রুল আলম, মো. মনির হোসেন (মাটি মুনির), বাসন মেট্রো থানার সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মনির, বাসন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন চৌধুরী মুসাসহ আরও বেশ কয়েকজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে গাজীপুর মেট্রো ওয়ার্ড কাউন্সিলর ফিরোজা আক্তার, হাসিনা আক্তার বীথি, ৩৪ নম্বর ওয়ার্ডের নেতা মো. মাহাফুজুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আলম, ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমও পুনর্বহাল হয়েছেন।

এছাড়া বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম মৃধা, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, কুমিল্লা উত্তর জেলার মেঘনা উপজেলার সাবেক সভাপতি মো. রমিজ উদ্দিন লন্ডনি, যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন, সুনামগঞ্জ বিএনপির সাবেক সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলাম ও সাবেক যুগ্ম আহ্বায়ক টি এইচ তোফাও দলে ফিরেছেন।

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান পূর্বে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন—তার আবেদন পুনর্বিবেচনা করে পদত্যাগপত্রও প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. খুরশিদ আলমের (মতি) স্থগিতাদেশও প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে দল পুনর্গঠন ও সংগঠনগত ঐক্য জোরদারে বিএনপি বেশ কয়েকজন নেতাকে পুনর্বহাল করছে। নতুন এ তালিকা সে ধারাবাহিকতারই সর্বশেষ সংযোজন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প