Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩১, ১০ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:৩৫, ১০ নভেম্বর ২০২৫

রাতে বিএনপির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

রাতে বিএনপির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি জানান, বৈঠকে কোনও নির্দিষ্ট এজেন্ডা রাখা হয়নি। তবে এটি হবে একটি ‘খোলামেলা আলোচনা’, এবং বৈঠকটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেন তিনি।

লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান।

যদিও বৈঠকের সুনির্দিষ্ট আলোচ্য বিষয় আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, তবে স্থায়ী কমিটির এক সদস্য জানান— এটি মূলত ‘জরুরি রাজনৈতিক বিষয়’ নিয়েই আহূত হয়েছে।

দলীয় সূত্রে ধারণা করা হচ্ছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থী মনোনয়ন, জুলাই সনদ বিতর্ক, গণভোট ইস্যুতে সৃষ্টি মতভেদ নিরসন, এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে দেয়া সময়সীমা নিয়ে কৌশল নির্ধারণই বৈঠকের মূল আলোচ্য হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য