Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৭, ১৪ নভেম্বর ২০২৫

আপডেট: ০০:৩৮, ১৪ নভেম্বর ২০২৫

একই দিনে নির্বাচন ও গণভোট করার ঘোষণা 

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালো বিএনপি

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালো বিএনপি
ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনের ঘোষণাকে দেশের রাজনৈতিক প্রক্রিয়ার ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি। এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সরাসরি মতামত নেয়ার উদ্যোগকে গণতান্ত্রিক ঐতিহ্যের পুনর্জাগরণ হিসেবে উল্লেখ করা হয়। বিএনপি নেতারা বলেন, দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণে জনগণের রায়ই হবে সর্বোচ্চ কর্তৃত্ব।

মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি—এ গণভোট ও নির্বাচনের দিন ঘোষণার মধ্য দিয়ে দেশে রাজনৈতিক স্থিতিশীলতার একটি নতুন অধ্যায় শুরু হলো। বিএনপি সর্বদা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল এবং জাতীয় ঐক্যের পথে যেকোনও ইতিবাচক পদক্ষেপকে আমরা সমর্থন জানাই।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন ও হাফিজ উদ্দিন আহমেদ।

বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে দলীয় কাঠামো সক্রিয় করার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গণসংযোগ, গণজাগরণ ও ভোটার সচেতনতা কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা