Sobar Desh | সবার দেশ দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:১০, ২৭ নভেম্বর ২০২৫

আপডেট: ০০:১০, ২৭ নভেম্বর ২০২৫

একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। তারা দাবি করছে, একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে জেনোসাইড ঘটবে। জেনোসাইড অর্থ গণহত্যা। ১৯৭১ সালের গণহত্যার সময় ঐ দলটি সহযোগিতাকারী ছিলো, তবে আজকের বাংলাদেশে সে ধরনের ঘটনা ঘটার কোনও সুযোগ নেই।

বুধবার (২৬ নভেম্বর) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ফখরুল আরও বলেন, বিএনপি নেতারা সত্য ও ন্যায়, জনগণের পক্ষে অবস্থান করছেন। অন্যায় ও অবিচার দমন করার প্রতিশ্রুতি নিয়ে তারা জনগণের সামনে দাঁড়ান। তিনি বলেন, এ নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে চাই—বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারবে।

মির্জা ফখরুল বলেন, 

কিছু মহল ধর্মের কথা ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জামায়াতের টিকিট না কাটলে জান্নাতে যাওয়া যাবে—এ ধরনের বক্তব্য মুসলমানরা বিশ্বাস করতে পারে না। বেহেশতের পথ একমাত্র কর্মের মাধ্যমে হয়।

পথসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আখতারুজ্জামান মিয়া।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান