Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ১৮ নভেম্বর ২০২৫

স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলন 

হাসিনার ফাঁসির রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে: মির্জা ফখরুল

হাসিনার ফাঁসির রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক খুনি হাসিনার মৃত্যুদণ্ডাদেশের রায়কে ‘দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাইলফলক’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। স্থায়ী কমিটির বৈঠক শেষে সোমবার (১৭ অক্টোবর) রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, প্রায় ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় দেশের হাজারো নিরীহ নাগরিককে হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বচ্ছ তদন্ত ও উপস্থাপনার ভিত্তিতে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় ঘোষণা করেছে। একই মামলায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের ঘনিষ্ঠ সাবেক আইজিপি মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

তিনি বলেন,

এ রায়ের মধ্য দিয়ে দেশে আইনের শাসন, ন্যায়বিচার এবং জবাবদিহির ভিত্তি আরও সুদৃঢ় হলো। শুধু দেশের মানুষ নয়, বিশ্বের গণতন্ত্রকামী মানুষও এ রায়ের দিকে নজর রেখেছিলো।

বিএনপি আশা করছে, এ রায় দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়বিচারের কাঠামো পুনর্গঠনের পথে নতুন অধ্যায় সৃষ্টি করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা