Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৪, ২২ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:৫৪, ২২ নভেম্বর ২০২৫

গণভোটের ‘হ্যাঁ-না’ মানুষ বুঝতে পারছে না: মির্জা ফখরুল

গণভোটের ‘হ্যাঁ-না’ মানুষ বুঝতে পারছে না: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সাধারণ মানুষ এখনো গণভোটের ধারণা স্পষ্টভাবে বুঝে উঠতে পারেনি। বিশেষ করে প্রস্তাবিত পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ব্যবস্থা ও ‘হ্যাঁ–না’ ভিত্তিক গণভোট নিয়ে জনগণের মধ্যে স্পষ্ট ধারণার অভাব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার আইডিইবির মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল। তিনি বলেন, 

এ দেশের মানুষ পিআর বোঝে না। গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’—মানুষ এখনও বুঝতে পারছে না। শেষ দিন পর্যন্তও হয়তো বুঝতে পারবে না।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৫-১৬ বছর দেশ এক ভয়াবহ দানবীয় সরকারের অধীনে ছিলো। নিজেদের লোক বসানো, দলীয়করণ ও স্বার্থ রক্ষার নামে তারা রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।

বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শের কথা স্মরণ করে তিনি বলেন, বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো—এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা, এত মসজিদ, এত ইমাম-উলামা থাকা সত্ত্বেও দেশে অন্যায়, পাপ, দুর্নীতি, লুটপাট এত বেশি কেন? কেন মানুষ সম্পদ বিদেশে পাচার করে? একটা মসজিদ তৈরিতে মানুষের যে আগ্রহ—একজন সৎ মানুষ তৈরির ক্ষেত্রে সে আগ্রহ কোথায় হারিয়ে যায়?

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

সভার বক্তারা দেশে নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও গণতান্ত্রিক ঘাটতির বিষয়গুলো তুলে ধরেন এবং সমাজে সুশাসন প্রতিষ্ঠায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্বের ওপর জোর দেন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি