Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ১৫ ডিসেম্বর ২০২৫

ভারতীয় আগ্রাসন ও আওয়ামী ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে 

সোমবার রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধের ডাক

সোমবার রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধের ডাক
ছবি: সংগৃহীত

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ রুখতে আজ সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শহীদ মিনারে এ সমাবেশ আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, সোমবার ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে সেখানে কোনো ভারতপন্থী রাজনৈতিক শক্তিকে আমন্ত্রণ জানানো হয়নি।

আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ মিনার থেকেই ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেয়া হবে। তিনি দেশপ্রেমিক সব রাজনৈতিক দলকে এ সমাবেশে অংশ নেয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য তুলে ধরেন জাবের। তিনি বলেন, হাদির অবস্থার এখনও কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইনকিলাব মঞ্চ ও তার পরিবার। চিকিৎসকদের চূড়ান্ত সম্মতি পাওয়া গেলেই তাকে বিদেশে নেয়া হবে। এ লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে ইতোমধ্যে একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করা হয়েছে।

হাদির ওপর হামলার ঘটনায় দেশের গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন ইনকিলাব মঞ্চের এ নেতা। তিনি বলেন, হামলার পর গোয়েন্দা সংস্থাগুলো চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিজেদের উদ্যোগে তথ্য সংগ্রহ করার বদলে তারা ইনকিলাব মঞ্চের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছে। অথচ হামলাকারীদের গতিবিধি অনুসরণ করে দ্রুত তাদের গ্রেফতার করাই ছিলো গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্ব।

হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, এ সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, যদি ওসমান হাদির কোনও ক্ষতি হয়, তাহলে এ অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা তখনই বেজে উঠবে। ছাত্র-জনতাই এ সরকারকে ক্ষমতায় বসিয়েছে এবং প্রয়োজনে তারাই এ সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেবে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি