Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫২, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ভারতে ড. ইউনূসকে অসুররূপে প্রদর্শনে লেবার পার্টির তীব্র নিন্দা

ভারতে ড. ইউনূসকে অসুররূপে প্রদর্শনে লেবার পার্টির তীব্র নিন্দা
ছবি: সংগৃহীত

ভারতের দুর্গাপূজা উপলক্ষে এক পূজা মণ্ডপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অসুরের মুখাবয়বে উপস্থাপন করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, এ ঘটনার মাধ্যমে শুধু একজন ব্যক্তিকে অপমান করা হয়নি, বরং পুরো বাংলাদেশের জাতীয় গৌরব এবং জনগণের মর্যাদার ওপরও আঘাত হয়েছে। তিনি এটিকে বাংলাদেশবিরোধী মনোভাবের প্রকাশ ও দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার হীনচক্রান্ত হিসেবে উল্লেখ করেন।

ড. ইরান দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর খুনি হাসিনার পতন এবং আওয়ামী শাসনের অবসানকে ভারতীয় মহল সহজভাবে মেনে নিতে পারেনি। সে হতাশা থেকেই তারা ড. ইউনূসকে হেয় করার চেষ্টা করেছে। তিনি বলেন, 

ড. ইউনূস শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের জন্য গৌরবের প্রতীক। তাকে অপমান করার মাধ্যমে মূলত বাংলাদেশের জনগণকেই হেয় করা হয়েছে।

ড. ইরান আরও যোগ করেন, ভারত সরকারের কাছে দাবি, দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়া এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। পাশাপাশি ভারতে থাকা এবং গণহত্যায় জড়িত ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে হবে।

লেবার পার্টি ৪৮ ঘণ্টার মধ্যে যদি ভারত ক্ষমা না চায়, তবে ভারতীয় হাইকমিশন অবরোধ, পদযাত্রা ও বিক্ষোভ মিছিলসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি