Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৯, ৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১১:৫১, ৬ ডিসেম্বর ২০২৫

গোপন ঠিকানায় আত্মগোপনে থাকা ফোনালাপ ফাঁস

ভারত ছাড়ছেন কসাই কামাল!

ভারত ছাড়ছেন কসাই কামাল!
ছবি: সংগৃহীত

ভারতে পালিয়ে যাওয়ার পরও নিজেকে আর নিরাপদ মনে করছেন না ঢাকার কসাই খ্যাত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি দেশটিতে অবস্থানরত তার এক ঘনিষ্ঠ পরিচিতের সঙ্গে টেলিফোন কথোপকথনে তিনি জানিয়েছেন—ভারতে থাকা তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তিন মিনিটের এ কথোপকথনের অডিও রেকর্ড গণমাধ্যমে এসেছে।

ফাঁস হওয়া অডিওতে শোনা যায়—পূর্ব পরিচয়ের সূত্র ধরে ওই ঘনিষ্ঠ ব্যক্তি কামালের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানান। কিন্তু কামাল দেখা করতে আপত্তি জানিয়ে বলেন, এখন দেখা করতে চাই না। কিছুদিন পর প্রয়োজনে আমিই ডাকবো। তখন ওই ব্যক্তি জানান, তিনি ইতোমধ্যে কামালের পুরোনো বাসার সামনে এসে দাঁড়িয়েছেন। উত্তরে কামাল বলেন, 

আমি এখন ওই ঠিকানায় থাকি না। সেখান থেকে অন্য জায়গায় চলে এসেছি। ভারত আমাদের আশ্রয় দিয়েছে—তাদের বিব্রত হয় এমন কিছু করা উচিত নয়।

এরপর কামাল আরও জানান, ভারতে আগের ঠিকানা থেকে সরে নতুন এক অজ্ঞাত স্থানে অবস্থান করছেন। তার ভাষায়, 

আমি এখানেও নিরাপদ মনে করছি না। নতুন কিছু ভাবতে হচ্ছে। তবে এ ‘নতুন চিন্তা’ কী—তা তিনি পরে জানাবেন বলে উল্লেখ করেন।

গত বছরের ৫ আগস্ট ‘জুলাই বিপ্লবের’ পর খুনি হাসিনার পাশাপাশি আসাদুজ্জামান খান কামালও ভারতে পালিয়ে যান। পিলখানা হত্যাকাণ্ডসহ জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও কামালকে ফাঁসিতে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।

রায় ঘোষণার পরে বাংলাদেশ সরকার দিল্লিকে আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠিয়ে দু’জনকে ফেরত চায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন—চিঠি পাঠানোর পর থেকেই কামাল চরমভাবে বিচলিত হয়ে পড়েন এবং দ্রুত নিজের পুরোনো ঠিকানা পরিবর্তন করেন। পরবর্তীতে তিনি ভারতে ‘অজ্ঞাত নিরাপদ স্থানে’ আত্মগোপনে গেছেন বলে মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

ভারত সরকারের আশ্রয়ে থাকা কামাল নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগে থাকায় দেশ ছাড়ার নতুন পরিকল্পনা করছেন—ফাঁস হওয়া ফোনালাপে এমন ইঙ্গিতই মিলেছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি