Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৬, ২৪ ডিসেম্বর ২০২৫

আ.লীগের ভোট টানতে বিএনপি-জামায়াত প্রতিযোগিতা করছে: নাহিদ 

আ.লীগের ভোট টানতে বিএনপি-জামায়াত প্রতিযোগিতা করছে: নাহিদ 
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক নিজেদের পক্ষে নেয়ার জন্য বিএনপি ও জামায়াতে ইসলামী প্রতিযোগিতায় নেমেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এ ভোট টানার কৌশল হিসেবে এখন আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তুলে নেয়ার কথাও শোনা যাচ্ছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডেইলি স্টার আয়োজিত ‘ইলেকশনস ডায়ালগ: ইওর পার্টি ভোটার কোয়েশ্চেনস’ শীর্ষক এ সভায় দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে যোগদানের সমালোচনা

নাহিদ ইসলাম উদাহরণ টেনে বলেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী আসন কুমিল্লার দেবীদ্বারে ঘটা করে ২০০ জন আওয়ামী লীগ কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। উদ্বেগের বিষয় হলো, এদের মধ্যে জুলাই গণহত্যার মামলার আসামিও রয়েছেন। তিনি দাবি করেন, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, সারা দেশেই এমন অনেক উদাহরণ তৈরি হচ্ছে।

'ট্রুথ কমিশন' ও রাজনৈতিক অধিকার প্রসঙ্গে

আওয়ামী লীগ ইস্যুর সমাধান এখনও হয়নি উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, যারা আওয়ামী লীগকে সমর্থন করেছে কিন্তু কোনও সরাসরি গণহত্যা বা সন্ত্রাসে জড়িত ছিলো না, তাদের নাগরিক ও রাজনৈতিক অধিকারের বিষয়টি পরিষ্কার করা উচিত ছি,লো। তারা চাইলে যেকোনও দলে যোগ দিতে পারতেন, কিন্তু অপরাধীদের ক্ষেত্রে এ সুযোগ থাকা অনুচিত। তিনি মনে করেন, ফ্যাসিস্ট দলকে সমর্থন করা অবশ্যই অপরাধ, তবে তারা জনসমক্ষে ক্ষমা চেয়ে সমাজে পুনর্বাসিত হওয়ার সুযোগ পেতে পারে।

রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রস্তাব

সভার সঞ্চালক ডেইলি স্টারের উপদেষ্টা সম্পাদক কামাল আহমেদ নাহিদ ইসলামের কাছে জানতে চান, তারা 'রিকনসিলিয়েশন কমিশন' (জাতীয় পুনর্মিলন কমিশন) গঠনের পক্ষে কি না। জবাবে নাহিদ ইসলাম বলেন, আমরা অবশ্যই এটি করার পক্ষে। এটি যদি না হয়, তবে আওয়ামী লীগের প্রশ্নটি বারবার রাজনীতিতে ফিরে আসবে এবং দীর্ঘমেয়াদে সব রাজনৈতিক দলকে ভোগাবে।

সভায় অন্যান্যদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম উপস্থিত থেকে নিজেদের দলের অবস্থান তুলে ধরেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত