Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৫, ১০ ডিসেম্বর ২০২৫

রাজধানীতে এনসিপির শক্ত উপস্থিতি

নাহিদ-পাটওয়ারী-জারা শাপলা কলিতে লড়বেন ঢাকার তিন আসনে 

নাহিদ-পাটওয়ারী-জারা শাপলা কলিতে লড়বেন ঢাকার তিন আসনে 
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ তিন আসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) সকালে দলটির সদস্য সচিব আখতার হোসেন প্রথম ধাপের ১২৫ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন।

এ তালিকায় ঢাকার তিনটি আলোচিত আসনে এনসিপির পক্ষ থেকে যাদের মনোনয়ন দেয়া হয়েছে তারা হলেন—

  • ঢাকা-৯ থেকে তাসনিম জারা,
  • ঢাকা-১১ থেকে মো. নাহিদ ইসলাম,
  • ঢাকা-১৮ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী।

তারা সবাই শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন বলে জানান আখতার হোসেন।

রাজধানীর এ তিনটি আসন ঐতিহ্যগতভাবেই রাজনৈতিকভাবে হটস্পট হিসেবে বিবেচিত। সেখানে নতুন দলের তরুণ ও মধ্যম নেতৃত্বকে সামনে এনে এনসিপি স্পষ্টতই নগর রাজনীতিতে শক্ত উপস্থিতি দেখাতে চায়। বিশেষ করে ঢাকা-১১ আসনে আহ্বায়ক নাহিদ ইসলামের নাম ঘোষণা দলটির কেন্দ্রীয় নেতৃত্বের নির্বাচনী পরিকল্পনায় বড় ভূমিকার সংকেত দেয়।

এর আগে সকালেই আয়োজিত সংবাদ সম্মেলনে ১২৫টি আসনে প্রথম ধাপের দলীয় মনোনীত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এনসিপির পক্ষ থেকে জানানো হয়, এটি কেবল প্রাথমিক তালিকা; যাচাই-বাছাই শেষে ধাপে ধাপে আরও আসনের প্রার্থী ঘোষণা করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান