Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫২, ২৩ নভেম্বর ২০২৫

সৎ প্রার্থীর মাধ্যমে সংসদে প্রবেশ লক্ষ্য

ক্ষমতা ও আসনের জন্য কারও সঙ্গে সমঝোতা নয়: নাহিদ

ক্ষমতা ও আসনের জন্য কারও সঙ্গে সমঝোতা নয়: নাহিদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতা বা আসনের বিনিময়ে কোনো রাজনৈতিক সমঝোতায় অংশ নেবে না বলে জানিয়েছে। 

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ অবস্থান স্পষ্ট করেন। 

নাহিদ বলেন, আমাদের কোনও রাজনৈতিক সমঝোতা হবে নীতিগত জায়গা থেকে। ক্ষমতা বা আসনের জন্য আমরা কারও সঙ্গে কোনও সমঝোতা করবো না। এমনকি একটি আসনও না পেলে এনসিপির আদর্শ, নীতি ও লক্ষ্য অটুট থাকবে।

সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, প্রচারণার সময় এনসিপির সম্ভাব্য প্রার্থীরা হুমকি-ধমকির শিকার হচ্ছেন। তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল প্রশাসনে নিজেদের লোক রাখার চেষ্টা করছে এবং এখনও সরকারি নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা বহাল রয়েছে, যা পরিবর্তনের দাবি জানানো হয়েছে।

মনোনয়ন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা সৎ প্রার্থী দিচ্ছি। এটি বাংলাদেশের ৫৩ বছরের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় চমক। তিনি আরও উল্লেখ করেন, গণ-অভ্যুত্থানের প্রতিনিধিদের সংসদে যাওয়া উচিত। যদিও সরকারের দায়িত্বে রয়েছে সংস্কার প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলোর কমিটমেন্টের অভাবে তা বাধাগ্রস্ত হচ্ছে। এনসিপি সংসদে গেলে সংস্কার বাস্তবায়নে কাজ করবে বলেও জানান তিনি।

এ সময় এনসিপির মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম জানান, আগামী নির্বাচনে শক্ত অবস্থান নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম চলছে। ব্যালট বিপ্লবের মাধ্যমে সংসদে এনসিপির প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্য দলটির।

সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা জানান, দলটির মনোনয়ন ফরম কিনেছেন ১ হাজার ৪৮৪ জন। রোববার ও সোমবার দুই দিন ধরে আবু সাঈদ কনভেনশন সেন্টারে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে। সাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী
ইরানে হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
স্তন ক্যান্সারের লাখো রোগীর কেমোথেরাপি এড়ানোর পথ খুলছে
পিএসজির জয়ে উৎসবের নগরী প্যারিস
হরমুজে কঠোর নিয়ন্ত্রণে ইরান, নিয়ম ভাঙলে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি
পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না উত্তর কোরিয়া
আর্সেনালকে হারিয়ে টানা ইউরোপসেরা পিএসজি
‘ককরোচ জনতা পার্টি’র ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন প্রতিষ্ঠাতা
ডেমরায় হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টা, ওয়ার্ডবয় গ্রেফতার
শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী
আ.লীগ-বিএনপির এমপিরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলো: কর্নেল অলি
খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতি
বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু
সমাজে একজন জিয়া গড়ে উঠলেই যথেষ্ট: ডেপুটি স্পিকার
১০ কোটি টাকা আমাকে দেয়া হয়নি, বরাদ্দ গেছে উপজেলায়: হাসনাত
বিশ্ব তামাকমুক্ত দিবস আজ