Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৪, ১৮ ডিসেম্বর ২০২৫

নির্বাচনী ফান্ড ও ক্যাম্পেইনের অগ্রগতি জানালেন আসিফ মাহমুদ

নির্বাচনী ফান্ড ও ক্যাম্পেইনের অগ্রগতি জানালেন আসিফ মাহমুদ
ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি গত ১২ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওবার্তার মাধ্যমে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আরেকটি ফেসবুক পোস্টে তিনি জানালেন নির্বাচনী তহবিলের সূচনা, জনসমর্থন এবং ক্যাম্পেইনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত।

আসিফ মাহমুদ লিখেছেন—একসময় তিনি নিজেই বলেছিলেন, নির্বাচন করতে বিপুল অর্থের প্রয়োজন, যা তার নেই। সে কথার পরপরই অস্ট্রেলিয়া প্রবাসী এক বোন পরিচিত এক ভাইয়ের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠান এবং তাকে নির্বাচনে নামার অনুপ্রেরণা দেন। ওই প্রবাসীর মন্তব্য ছিলো—

জনগণের প্রতিনিধি জনগণকেই হতে হবে, গণ–অভ্যুত্থানের আওয়াজ সংসদ পর্যন্ত পৌঁছানো জরুরি।

তার ভাষায়—এ সহায়তাই তাকে প্রথম সাহস দেয় নির্বাচনী লড়াইয়ে নামার জন্য। তিনি স্মরণ করিয়ে দেন জুলাইয়ের গণ–অভ্যুত্থানকে, যেখানে লাখো মানুষের মিছিল সরকারের পতনের পথ তৈরি করেছিলো। আসিফের দাবি—এবারও তার একমাত্র শক্তি জনগণ।c

নির্বাচনী প্রচারের প্রস্তুতি সম্পর্কেও তথ্য দেন তিনি। সামান্য সময়ের মধ্যে ক্যাম্পেইনের জন্য স্বেচ্ছাসেবক আহ্বান করলে ৬,২৮৪ জন আবেদন করেছেন—যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই ঢাকা–১০–এর ভোটার। তিনি জানিয়েছেন, স্বেচ্ছাসেবকদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে মাঠপর্যায়ে কাজ শুরু করা হবে।

আসন্ন নির্বাচনে ঢাকা–১০–এ স্বতন্ত্র প্রার্থীর এ তৎপরতা ইতোমধ্যেই আলাদা আলোচনার জন্ম দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘জুলাই আমাদের ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক’
৩৬ জুলাই আজ, জনতার বিজয়ের দিনে মাফিয়া হাসিনার পলায়ন
দেশের বিভিন্ন স্থানে শিবির-ছাত্রশক্তির ওপর ছাত্রদল-যুবদলের হামলা
ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি
জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের
বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয় প্রশান্ত কিশোরের
স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার ভাবনা
টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল
১৮ আগস্ট রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভারত সীমান্তে ২৫০ চীনা যুদ্ধযান মোতায়েন পাকিস্তানের
এক দফা এখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম
ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে: কুমার বিশ্বজিত
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০
ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি
টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী নৌযান নিষিদ্ধ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা