Sobar Desh | সবার দেশ নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪১, ২৩ জানুয়ারি ২০২৬

ভোট ডাকাতি ও ভোট ষড়যন্ত্র—দুই পক্ষই একই গোষ্ঠীর: তারেক রহমান

ভোট ডাকাতি ও ভোট ষড়যন্ত্র—দুই পক্ষই একই গোষ্ঠীর: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, দেশে নতুন করে ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে এবং এ ষড়যন্ত্রকারীদের সঙ্গে অতীতে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা দখলকারীদের কোনও মৌলিক পার্থক্য নেই। তার ভাষায়, দু’পক্ষই একই গোষ্ঠীর অংশ—এক পক্ষ প্রকাশ্যে ভোট ডাকাতি করেছে, আরেক পক্ষ এখন গোপনে ষড়যন্ত্র করছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, একটি সংগঠিত বাহিনী দেশের বিভিন্ন এলাকায় ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে, নারী ভোটারদের বিকাশ নম্বর নিচ্ছে এবং প্রবাসীদের ব্যালট পেপার দখলের চেষ্টা চালাচ্ছে। তিনি প্রশ্ন তুলে বলেন, গত ১৫ বছরে যারা ভোট ডাকাতির মাধ্যমে জনগণের অধিকার হরণ করেছে, তাদের সঙ্গে আজকের এ ষড়যন্ত্রকারীদের পার্থক্য কোথায়? তাঁর মতে, কোনো পার্থক্য নেই—দু’পক্ষই একই চক্রের অংশ।

তিনি আরও বলেন, একজন পক্ষ ষড়যন্ত্র করছে, আরেক পক্ষ অতীতে ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করেছে। এ নতুন ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।

ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, ভোটের দিন সবাই যেন মানসিক ও আত্মিক প্রস্তুতি নিয়ে মাঠে নামেন। তিনি বলেন, ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ধানের শীষের সরকার গঠন করতে পারলে দেশ পুনর্গঠনের কাজ শুরু করা যাবে। তার কথায়, ‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ।’

তারেক রহমান জানান, ক্ষমতায় গেলে অভাবী ও দরিদ্র পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যাতে তারা স্বাবলম্বী হতে পারে। কৃষকদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে এবং বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এসব লক্ষ্য বাস্তবায়নে তিনি ভোটারদের ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা