Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:০১, ২১ জানুয়ারি ২০২৬

নির্বাচনী সফরে সিলেটের পথে তারেক রহমান

নির্বাচনী সফরে সিলেটের পথে তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী সফরের অংশ হিসেবে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটগামী একটি ফ্লাইটে যাত্রা শুরু করেন তিনি।

এ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ড. জুবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের একাধিক সিনিয়র নেতা। দলের শীর্ষ নেতৃত্বের এ সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানে অবস্থিত তারেক রহমানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তিনি। বিমানবন্দরে পৌঁছালে দলের নেতারা তাকে বিদায় জানান।

দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট থেকে বিএনপির নির্বাচনী জনসভা শুরু করবেন তারেক রহমান। এ জনসভাকে কেন্দ্র করে সিলেটসহ আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি ও তৎপরতা তুঙ্গে রয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট সফরের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ কার্যক্রম শুরু করবেন দলের চেয়ারম্যান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাটোয়ারীর বক্তব্য বিকৃত করে ফায়দা লুটের চেষ্টা বিএনপির: এনসিপি
বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা