Sobar Desh | সবার দেশ ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৭, ৩০ জানুয়ারি ২০২৬

নতুন রাজনীতির প্রতিশ্রুতি ১১ দলীয় জোটের প্রার্থীর

ফ্যামিলি কার্ড নয়, চাঁদাবাজি থেকে বাঁচতে ‘কার্ড’ চান মঞ্জু

ফ্যামিলি কার্ড নয়, চাঁদাবাজি থেকে বাঁচতে ‘কার্ড’ চান মঞ্জু
ছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান এবং ফেনী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সাধারণ মানুষকে ফ্যামিলি কার্ড দেয়ার পাশাপাশি চাঁদাবাজি, সন্ত্রাস ও হয়রানি থেকে রক্ষার জন্য কার্যকর নিরাপত্তা ব্যবস্থা দরকার। তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেন, এমন একটি ‘কার্ড’ থাকা উচিত যা দেখালে চাঁদাবাজরা আর হয়রানি করতে পারবে না।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনি জনসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মঞ্জু বলেন, দেশে চাঁদাবাজি, গুম, খুন, ইভটিজিং ও নারী নির্যাতন থেকে মানুষ নিরাপত্তা চায়। তিনি দাবি করেন, রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রাখা। ফ্যামিলি কার্ড, বয়স্কভাতা বা সামাজিক সহায়তা কর্মসূচিকে তিনি রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করেন, রাজনৈতিক দলের নয়।

দেশের বর্তমান পরিস্থিতির জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী খুনি হাসিনাকে দায়ী করে মঞ্জু বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের উচিত তার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আত্মসমালোচনা করা। তিনি অভিযোগ করেন, দেশে একসময় কর্তৃত্ববাদী শাসন ছিলো এবং তা যেনো আর ফিরে না আসে, সে জন্য প্রয়োজন বিচার ও সংস্কার।

বিএনপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে বিভিন্ন দল ও মতের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলো। সে আন্দোলনের ঘটনার বিচার শেষ না হতেই নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার মতে, শহীদদের হত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কার আগে নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন নিয়েও অস্থিরতা তৈরি হয়েছে এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

ফেনীর স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে মঞ্জু বলেন, নির্বাচনে জনগণ তাদের সমর্থন দিলে ফেনীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ জনস্বার্থ সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দেয়া হবে। তিনি দাবি করেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নতুন ধরনের রাজনীতির প্রয়োজন, কারণ পুরোনো রাজনৈতিক ধারা দেশের ক্ষতি করেছে।

সমাবেশে তিনি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন এবং জনগণের অংশগ্রহণমূলক রাজনীতির আহ্বান জানান।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
ছাত্রদলে নতুন নেতৃত্বের অপেক্ষা, ক্লিন ইমেজের নেতৃত্বে জোর
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি
জবি ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে: ভিসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি
বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক